ঢাকাTuesday , 8 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সূচি প্রকাশ

BDKL DESK
July 8, 2025 10:22 pm
Link Copied!

২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে টাইগার যুবাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
ত্রিদেশীয় এই সিরিজে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে পরদিন ২৬ জুলাই, একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে। এরপর আরও দু’বার করে এই তিন দল একে অপরের বিপক্ষে খেলবে।

সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, যা দিয়ে পর্দা নামবে ১৬ দিনব্যাপী এই যুব ত্রিদেশীয় সিরিজের।

সম্প্রতি শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজে দারুণ সাফল্য পাওয়ার পর এই সিরিজেও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছে বাংলাদেশ দল। ২০২৬ যুব বিশ্বকাপ সামনে রেখে তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।