ঢাকাSaturday , 24 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তৃতীয় জয়ে পাঁচে উঠলো ফর্টিস এফসি

BDKL DESK
February 24, 2024 10:08 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডে দর্শকদের বেশি নজরে ছিল শুক্রবারের তিন ম্যাচ। যেখানে বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নরা টেবিলে নিজেদের অবস্থান ওপরে তোলার লড়াই করেছে। শুক্রবারই নির্ধারণ হয়ে যায় কারা শীর্ষ তিনের মধ্যে থেকে শেষ করছে প্রথম পর্ব।

শনিবারের দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল ফর্টিস এফসি-চট্টগ্রাম আবাহনী এবং পুলিশ-ব্রাদার্স। এই দুই ম্যাচের ফলে টেবিলের ওপরের অবস্থানের কোনো নড়চড় হয়নি। ফর্টিস এফসি ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

আগের ম্যাচে পুলিশকে হারানোর পর এ জয়ে ফর্টিসের অবস্থান বেশ ওপরে উঠেছে। মোট ৯ ম্যাচের তিনটি জিতে এবং তিনটি ড্র করে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে প্রথম পর্ব শেষ করলো ঘরোয়া ফুটবলে নতুন এ ক্লাবটি।

ফর্টিস এফসির দুই গোলের একটি ছিল চট্টগ্রাম আবাহনীর আত্মঘাতী। ৭৭ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে দিয়ে দলের সর্বনাশ করেন নাইজেরিয়ান মিডফিল্ডার। গাম্বিয়ান ওমর সার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ৮২ মিনিটে।

এটি চট্টগ্রাম আবাহনীর লিগে তৃতীয় হার। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে প্রথম পর্ব শেষ করলো চট্টগ্রামের দলটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।