ঢাকাMonday , 18 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তিন হ্যাটট্রিকে আবাহনীর বিশাল জয়

BDKL DESK
March 18, 2024 10:11 pm
Link Copied!

প্রিমিয়ার হকি লিগে শিরোপাপ্রত্যাশী আবাহনী, মোহামেডান ও মেরিনার্স গোলের বন্যা বইয়ে দিচ্ছে প্রতিপক্ষের জালে। খেলতে নেমেই প্রতিপক্ষকে ভুরিভুরি গোল দিয়ে মাঠ ছাড়ছে তিন বড় দল।

সে ধারাবাহিকতায় সোমবার আবাহনী ১৬ গোল দিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জালে। ১৬-০ গোলের বিশাল জয়ে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলা অব্যাহত রেখেছে আকাশি-নীলরা।

লিগে এটি টানা পঞ্চম জয় আবাহনীর। মওলানা ভাসানী স্টেডিয়ামে আবাহনীর বিশাল জয়ে হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম, পুষ্কর খীসা মিমো এবং ওবায়দুল হোসেন জয়। এছাড়া হুজাইফা হোসেন ২টি এবং ফরহাদ আহমেদ সিটুল ও রাকিবুল হাসান রকি একটি করে গোল করেছেন।

১৬ গোলের ৭টিই এসেছে পেনাল্টি কর্নার থেকে, ১টির উৎস পেনাল্টি স্ট্রোক। বাকি ৮টি ছিল ফিল্ড গোল। পেনাল্টি কর্নার থেকে আগের ৪ ম্যাচে সেভাবে গোল পাচ্ছিল না আবাহনী। ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগের দিন পেনাল্টি কর্নার নিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছিল দলটি। সেই পরিশ্রমের ফল পেলো আবাহনী।

প্রথম কোয়ার্টারে ৫-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল আবাহনী। দ্বিতীয় কোয়ার্টারে ৯-০, তৃতীয় কোয়ার্টারে ১৩-০ এবং চতুর্থ ও শেষ কোয়ার্টারে ১৬-০ গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে তারা।
৫ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আবাহনী। চার ম্যাচ খেলা মোহামেডানের পয়েন্ট ১০, মেরিনার্সের ৯।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।