ঢাকাSunday , 21 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তাসকিন-শানাকাকে ছাপিয়ে ঢাকার অধিনায়ক মিঠুন

BDKL DESK
December 21, 2025 7:18 pm
Link Copied!

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা ক্যাপিটালস। তাসকিন আহমেদ ও দাসুন শানাকার মতো ক্রিকেটারকে ছাপিয়ে ঢাকার নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে।
রোববার (২১ ডিসেম্বর) পূর্বাচলে ঢাকার আনুষ্ঠানিকভাবে বিপিএল প্রস্তুতি শুরু হয়েছে। সেখানেই অনুশীলনের ফাঁকে মিঠুনকে অধিনায়ক ঘোষণা করা হয়।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতির দায়িত্বও পালন করছেন মিঠুন। অধিনায়কত্ব করেছেন এনসিএলে। এছাড়া গেল বছর মিঠুনের নেতৃত্বেই বিপিএলের ফাইনালে উঠেছিল চিটাগাং কিংস।

এ বছর বেশ শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। শানাকা-হেলস উসমান খানের মতো বিদেশিদের পাশপাশি দলে আছেন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান, তাসকিন, সাইফ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলামের মতো দেশি তারকা ক্রিকেটার। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ১টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।