ঢাকাSaturday , 29 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তাসকিনদের দলে সরাসরি চুক্তিতে পাথিরানা-চাপম্যান

BDKL DESK
November 29, 2025 9:42 pm
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএলটি-২০তে আগেই দল পেয়েছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তাকে কিনে নেয় শারজাহ ওয়ারিয়র্স। এবার ওই দল সরাসরি চুক্তিতে ডেরায় ভিড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত দুই তারকা মাথিশা পাথিরানা ও মার্ক চাপম্যানকে।
আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় আইএলটি-২০ টুর্নামেন্টে তাতে বেশ শক্তিশালীই হলো শারজাহ। পাথিরানা-চাপম্যানদের পাশাপাশি দলে ভেড়ানো হয়েছে আফগানিস্তানের ওয়াফিউল্লাহ তারাখিলকেও। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছে তারা।

আইপিএলে নিয়মিত খেলেন শ্রীলংকান তারকা পাথিরানা। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে ঝড় তোলার সামর্থ্য আছে তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে তার শিকার ৩৪ উইকেট। দুর্দান্ত গতি ও ইয়র্কারের জন্য পরিচিতি আছে তার।

অন্যদিকে, এক সময় হংকংয়ের হয়ে খেলা চাপম্যান সাম্প্রতিক সময়ে আলো ছড়াচ্ছেন নিউজিল্যান্ডের হয়ে। এক শ’র মতো টি-টোয়েন্টি খেলা চাপম্যানের রান আছে প্রায় দুই হাজার। আর তারাখিলও জাতীয় দলের হয়ে মাত্র ২টি ম্যাচ খেললেও ঘরোয়া লিগে বেশ আলো ছড়িয়েছেন।

শারজাহ ওয়ারিয়র্স স্কোয়াড : জুনায়েদ সিদ্দিক, জেমস রিউ, নাথান সাউটার, ডোয়াইন প্রিটোরিয়াস, জেইডেন সিলস, হারমীত সিং, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আসলাম, রইস আহমদ, রিচার্ড এনগারাভা, ইথান ডি সুজা, তাসকিন আহমেদ, শুভম রঞ্জনে, আবদুল সালাম খান, টিম সাউদি, দীনেশ কার্তিক, জনসন চার্লস, টম কোহলার-ক্যাডমোর, সৌরভ নেত্রাভলকার, সিকান্দার রাজা, টিম ডেভিড, টম অ্যাবেল, মার্ক চ্যাপম্যান, মাথিশা পাথিরানা, ওয়াফিউল্লাহ তারাখিল ও আদিল রশিদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।