ঢাকাWednesday , 23 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

BDKL DESK
July 23, 2025 10:52 pm
Link Copied!

এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৩ জুলাই) এক্স (সাবেক টুইটার)–এ দেয়া বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শেহবাজ শরীফ লিখেছেন, বাংলাদেশকে ২০২৫ সালের পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য অভিনন্দন। আমাদের ক্রিকেট দলকেও তাদের প্রাণবন্ত পারফরম্যান্সের জন্য সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, জয়-পরাজয় খেলারই একটি অংশ, আর এটাই প্রকৃত ক্রীড়াচেতনার পরিচয়।

বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই ক্রীড়া সম্পর্ক ভবিষ্যতেও দু’দেশের জনগণকে আরও কাছে আনবে এবং বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ৮ রানের জয় নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতেও দারুণ খেলেছিল বাংলাদেশ, যেখানে তারা পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।