ঢাকাThursday , 7 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টিতে রশিদ খানের ইতিহাস, তালিকায় আছেন সাকিবও

BDKL DESK
August 7, 2025 6:27 pm
Link Copied!

আফগানিস্তান ক্রিকেটের পোস্টারবয় রশিদ খান। বয়সটা মাত্র ২৬ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করে ফেলেছেন এক দশক। ২০১৫ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেক হয়েছিল তার। এরপর সময় যত গড়িয়েছে, তত আলো ছড়িয়েছেন এই লেগ স্পিনার। এখন তো স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনিই।
গত মঙ্গলবার ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন রশিদ খান। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে লন্ডন স্পিরিটের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলের হয়ে ৩ উইকেট তুলে নিয়ে বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই লেগস্পিনার।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৭৮ ইনিংসে রশিদের উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৫১টি। এই তালিকায় রশিদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী, ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর উইকেটসংখ্যা ৬৩১। ৫৮৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন স্বদেশী স্পিনার সুনীল নারাইন। ৫৪৭ ও ৪৯৮ উইকেট নিয়ে তালিকায় চার ও পাঁচে আছেন যথাক্রমে ইমরান তাহির ও সাকিব আল হাসান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির যাত্রা শুরু ২০০৬ সালে। উইকেট শিকারে বাকি চারজন যেখানে দীর্ঘ ক্যারিয়ারে এই জায়গায় পৌঁছেছেন, রশিদ সেখানে মাত্র ১০ বছরেই টপকে গেছেন সবার চূড়ায়। আইপিএলে তার নামের পাশে আছে ১৫৮ উইকেট, বিগ ব্যাশে ৯৮টি। এর বাইরেও বিশ্বের আনাচে কানাচে খেলেছেন অন্তত ১২টি ফ্র্যাঞ্চাইজি লিগে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদের উইকেট ১৬১টি। এখানেও তার সামনে আছেন শুধু টিম সাউদি (১৬৪)। তবে সাউদি অবসরে চলে যাওয়ায়, এশিয়া কাপেই হয়তো এই রেকর্ডটা নিজের করে নিতে পারেন রশিদ। এই তালিকায়ও আছেন বাংলাদেশের সাকিব। ১৪৯ উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।