ঢাকাMonday , 15 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টানা দ্বিতীয় জয়ে সেমির দ্বারপ্রান্তে বাংলাদেশ

BDKL DESK
December 15, 2025 6:37 pm
Link Copied!

বোলারদের পর ওপেনার জাওয়াদ আবরারের হাফ-সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫১ বল বাকী রেখে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে নেপালকে।

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছিল আফগানিস্তানকে। ফলে ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশের যুবারা। দিনের আরেক ম্যাচে শ্রীলংকার কাছে আফগানিস্তান হারলে বাংলাদেশের সেমিফাইনাল আজই নিশ্চিত হয়ে যাবে।

দুবাইয়ে টস জিতে প্রথমে নেপালকে ব্যাট করার আমন্ত্রন জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৪০ বলে ৪০ রানের সূচনা করে নেপাল।

এরপর বাংলাদেশের দুই পেসার মো: সবুজ ও সাদ ইসলামের তোপে ৮১ রানে ষষ্ঠ উইকেট হারায় নেপাল।

এসময় সবুজ ৩টি ও সাদ ২টি উইকেট নেন।

সপ্তম উইকেটে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির ৫৫ বলে ৩৮ রানের জুুটিতে চাপ সামলে ওঠে নেপাল।

পর পর দুই এই দুই সেট ব্যাটারকে শিকার করে নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে আটকে রাখতে অবদান রাখেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম।

লুহার ২৩ ও তিওয়ারি ৩০ রান করেন। বাংলাদেশের সবুজ ২৭ রানে ৩টি, সাদ-শাহরিয়ার আহমেদ ও আজিজুল ২টি করে উইকেট নেন।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ৫ ও আজিজুল ১ রানে আউট হন।

২৯ রানের মধ্যে ২ উইকেট পতনের পর বাংলাদেশে জয়ের ভিত গড়ে দেন আবরার ও কালামা সিদ্দিকী।

জুটিতে ৪টি চারে ৬৬ বলে ৩৪ রান অবদান রেখে আউট হন কালাম। এই জুটিতে হাফ-সেঞ্চুরি তুলে নেন আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৬ রান করা আবরার।

দলীয় ১২১ রানে কালাম ফেরার পর চতুর্থ উইকেটে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আবরার ও রিজান হোসেন। ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন আবরার। ১২ রানের ইনিংস খেলেন রিজান। আগের ম্যাচের মত এবারও ম্যাচ সেরা হন আবরার।

আগামী ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

 

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।