ঢাকাFriday , 22 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

BDKL DESK
November 22, 2024 9:19 pm
Link Copied!

অ্যান্টিগায় আগের দুটি টেস্টের স্মৃতি খুব একটা সুখকর নয় বাংলাদেশের। সাম্প্রতিক টেস্ট ফর্মও ভালো না। এর মধ্যে অভিজ্ঞ দুই ক্রিকেটার ছিটকে গেছেন ইনজুরিতে। তাতে টেস্ট নেতৃত্বে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার কাছে অবশ্য উইকেট ভালোই মনে হয়েছে। তবে শুরুতে পেসারদের কাজে লাগাতে চান তিনি।

বাংলাদেশের একাদশেও আছেন তিন পেসার। তাসকিন আহমেদের সঙ্গী হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিনে অধিনায়ক মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম।

জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি লিটন দাসের, পরে খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তাকে ফেরানো হয়েছে একাদশে। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর আবার সুযোগ পেয়েছেন শাহাদাৎ হোসেন দীপু।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুুমিনুল হক, শাহাদাৎ হোসেন দীপু, লিটন দাস, জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।