ঢাকাTuesday , 5 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ক্রীড়াঙ্গনে নানা আয়োজন

BDKL DESK
August 5, 2025 10:38 pm
Link Copied!

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। জনগণের আন্দোলনের সাফল্য ও তৎকালীন সরকার পতনের এক বছর পূর্তি আজ (৫ আগস্ট। দেশে নানাভাবে দিনটিকে স্মরণ করা হয়েছে। অন্য অনেক ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও নানা আয়োজন ছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে।

কাবাডি ফেডারেশন আজ নারী ও পুরুষ দুই বিভাগেই দু’টি প্রীতি ম্যাচ আয়োজন করে। যেখানে জাতীয় নারী খেলোয়াড়দের নিয়ে গড়া সবুজ দল ৪০-১৮ পয়েন্টে জয়লাভ করে লাল দলের বিপক্ষে। যুব এশিয়ান গেমসের পুরুষ খেলোয়াড়রা দুই দলে ভাগ হয়ে খেলেন। সেই ম্যাচে হলুদ দল ৩১-১৯ পয়েন্টে লাল দলকে হারায়।

টেনিস ফেডারেশন ‘জাগো জুলাই’ নামে আনুষ্ঠানিক টুর্নামেন্টই আয়োজন করে। পাঁচ দিন ব্যাপী টুর্নামেন্টে আজ ছিল সমাপনী দিন। সমাপনী দিনে পুরুষ এককে নাটোর টেনিস ক্লাবের রুস্তম আলী ও নারী এককে ঝালকাঠির সুমাইয়া চ্যাম্পিয়ন হয়। সাঁতার ফেডারেশন সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা আয়োজন করেছিল। বাংলাদেশ বিমান বাহিনী ও যুব বিশ্বকাপের ক্যাম্পে অবস্থিত খেলোয়াড়দের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে হকি ফেডারেশন।

এ ছাড়া তায়কোয়ান্দো ফেডারশেন র‌্যালি এবং শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে বেসবল-সফটবল ফেডারেশনে। কোনো ফেডারেশন প্রীতি ম্যাচ, টুর্নামেন্ট কিংবা র‌্যালি করেছে, কিন্তু দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন ফুটবল ও ক্রিকেটের কোনো কর্মকাণ্ড বা আয়োজনের খবর তারা গণমাধ্যমে দেয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।