ঢাকাThursday , 4 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জীবনের প্রথম ভোট দিলাম, জাতীয় নির্বাচনেও কখনো দেইনি: সোহান

BDKL DESK
September 4, 2025 8:00 pm
Link Copied!

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নুরুল হাসান সোহান। শুধুমাত্র সভাপতি পদে কোয়াবের এই নির্বাচনে ভোট হয় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)। নতুন এই দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন সোহান।

সোহান বলেন, ‘সব সময় যেহেতু ক্রিকেটের সাথে আছি, ক্রিকেট খেলছি সেই সাথে আমাদের ক্রিকেটারদেরও দায়িত্ব আছে যে আমাদের নিচে যারা আছে তাদের নিয়ে চিন্তা করা। আলহামদুলিল্লাহ ক্রিকেটের মাধ্যমেই আজকের সোহান আমি হতে পেরেছি।’

কোয়াবের এই নির্বাচন সোহানের কাছে নতুন এক অভিজ্ঞতা, ‘আগে হয়তো একটা সিলেকশন টাইপ হয়েছিল… এই জায়গা থেকে সবসময়ই একটা দায়িত্ব থাকবে, খেলাধুলার জন্য যেন সবাই ওই পরিবেশটা পায় সেটা দেখার। আমার জন্য জীবনের প্রথম ভোট এটা। আমি কিন্তু জাতীয় নির্বাচনেও ভোট দেইনি কখনো। এটাই প্রথম ভোট দিলাম।’

সোহান আরো বলেন, ‘এখানে আসতে পেরে ভালো লাগছে। সিনিয়র অনেক ক্রিকেটাররা এসেছেন যাদের সাথে হয়তো অনেক বছর ধরে দেখা হয় না। আমরা যারা এখন একসাথে খেলছি, গত কয়েকদিন ধরেই আমাদের ভেতরে এটা নিয়ে কথা হচ্ছিল।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।