ঢাকাThursday , 27 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জামায়াতে যোগদান নিয়ে যা বললেন পাইলট

BDKL DESK
November 27, 2025 4:45 pm
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল বুধবার একটি খবর অনেকেরই দৃষ্টি কেড়েছে। খবরটি হলো – জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট জামায়াতে যোগ দিচ্ছেন।

যদিও খবরের কোথাও জামায়াতে ইসলাম ও পাইলটের কোন আনুষ্ঠানিক বক্তব্য নেই।

তারপরও খবরটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন সত্যিই কি পাইলট রাজনীতিতে জড়াচ্ছেন ? যোগ দিচ্ছেন জামায়াতের রাজনীতিতে ?

সামাজিক যোগাযোগ মাধ্যমের এ খবরটি নজর এড়ায়নি পাইলটেরও। ছড়িয়ে পড়া এ সংবাদ নিয়ে আলাপে জাতীয় দলের সাবেক উইকেটকিপার অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটের ব্যাখ্যা পরিষ্কার, ‘আমি ক্রীড়া অনুরাগী মানুষ। জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের ছেলে। আমার বাবাও ছিলেন জাতীয় ফুটবলার। আমি জাতীয় দলে খেলেছি অনেকদিন। অধিনায়কত্ব করেছি। এখন বিসিবি পরিচালক হয়েছি দেশের ক্রিকেটের উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্য নিয়ে। আপাতত আমার রাজনীতিতে সম্পৃক্ত হবার কোনই ইচ্ছে নেই। সব রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা রেখেই বলছি আমার এখন কোন রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসেনা। এখন আমি রাজনীতি নিয়ে ভাবছিওনা।’

নিজের ধ্যানজ্ঞান যে এখনও ক্রিকেটেই, সেটিও স্পষ্ট করেছেন তিনি, ‘আমার সার্বক্ষণিক চিন্তা এখন খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট। কি করে ক্রিকেটের উন্নয়ন ঘটবে, আমি সে চিন্তায় বিভোর। সবেমাত্র বিসিবির সঙ্গে সম্পৃক্ত হয়েছি ক্রিকেটকে এগিয়ে নেয়ার লক্ষ্যে। এ অবস্থায় রাজনীতিতে জড়ানোর প্রশ্নই আসেনা। তেমন কোনই সম্ভাবনা নেই।’
পাইলট আরও বলেন, ‘তবে হ্যাঁ, আমি যদি বিসিবির বাইরের কোন সংগঠনের অনুষ্ঠানে অংশ নিতেই পারি। যেমন আমি আগামীকাল ২৮ নভেম্বর একটি খেলার প্রোগ্রামে যাচ্ছি। এখন সেটা দেখে যদি কেউ আমাকে কোন দলের ব্যানারের লোক মনে করেন, তাহলে বলার কিছুই থাকবেনা। আমি আশা করবো, বিসিবির বাইরেও আমরা অনেক অনুষ্ঠানে যোগ দেই। সামাজিক দায়বদ্ধতা থেকে যেতেও হয়। কিন্তু সেগুলোর মধ্যে দয়া করে কেউ রাজনীতির দাগ দিয়েন না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।