ঢাকাFriday , 7 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জাতীয় মহিলা বাস্কেটবল প্রতিযোগিতায় খুলনা চ্যাম্পিয়ন

BDKL DESK
November 7, 2025 10:39 pm
Link Copied!

জাতীয় মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে খুলনা ৫০-৪৫ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীর দলকে পরাজিত করে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের শুরু থেকেই খুলনার মেয়েরা দাপট দেখান এবং শেষ মুহূর্ত পর্যন্ত লিড ধরে রাখেন। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন রাবেয়া আক্তার।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তারা ও ক্রীড়াপ্রেমীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।