ঢাকাMonday , 22 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন ইমরুল

BDKL DESK
January 22, 2024 6:37 pm
Link Copied!

একও সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন ইমরুল কায়েস। তবে গত কয়েক বছর ধরে নির্বাচকদের রাডারের বাইরে এই ওপেনার। এর মধ্যে ঘরোয়া ক্রিকেটে যে আহামরি পারফর্ম করেছেন তা নয়। তারপরও এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখা বাদ দেননি ইমরুল।

তিনি বলেন, ‘স্বপ্ন তো যতদিন খেলবো ততদিন দেখবো। জাতীয় দল একটা আলাদা জায়গা। এখানে খেলাটা অনেক বড় সম্মানের আমি মনে করি। যতদিন খেলবো চেষ্টা করবো। যদি ওটা মাথায় না থাকে, ওই খেলাটার মানে হয় না। আমার মনে হয় সবারই ব্যাক অব দ্য মাইন্ডে থাকে জাতীয় দল।’

এদিকে এবারের বিপিএলে কুমিল্লার হয়য়ে খেললেও নেতৃত্ব হারিয়েছেন ইমরুল। দলটির অধিনায়কত্ব করছেন লিটন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লিটন দাস তো সবসময় টপ প্লেয়ার। আপনি দেখছেন সে সম্প্রতি বাংলাদেশের হয়ে যে সিরিজগুলোতে অধিনায়কত্ব করেছে। সে তার কাজগুলো খুব ভালোভাবে সামলেছে। সফলভাবে করেছে। আমার মনে হয় লিটনের মাথা ভালো; সে খুব ভালোভাবে সামলাতে পারে। এই দলেও আমি আশা করি ভালো করতে পারবে।’

কুমিল্লার দায়িত্বে না থাকায় হালকা এখন ইমরুল, ‘অধিনায়ক থাকলে অনেককিছু মেটার করে। দলে ভূমিকাটা আমার আলাদা থাকে। একেকদিন একেক রকম ভূমিকা পালন করতে হয়। এখনও আমি চেষ্টা করবো একইভাবে। মাঠের ভেতরে তো একটু ফ্রি থাকা যায়, কারণ এত পরিকল্পনা করতে হয় না। লিটন সবকিছু দেখে। ওদিক থেকে তো একটু ফ্রি থাকা যায়।’

‘এখানে কী অর্জন করেছি মেটার করে না। কী হচ্ছে বা কী হবে, দলের জন্য ভালো কী হবে; এটাই সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয় কুমিল্লা সঠিক একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আগামী পাঁচ-ছয় বছর কাকে দিয়ে দলকে নেতৃত্ব দেওয়া যাবে, তারা ওই পরিকল্পনাতে এগোচ্ছে। আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।