ঢাকাSunday , 9 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জাতীয় দলে ডাক পেলেন কিউবা মিচেল

BDKL DESK
November 9, 2025 2:47 pm
Link Copied!

নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেলেন ইংল্যান্ডের স্যান্ডারল্যান্ডে খেলা কিউবা মিচেল। স্যান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। গত জুনে যোগ দেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে।

কিউবা স্বভাবজাত সেন্ট্রাল মিডফিল্ডার। ফলে খেলার টেম্পো নিয়ন্ত্রণে তার বিশেষ দক্ষতা আছে। তার শক্তির জায়গা ড্রিবলিং, শর্ট পাসিং ও কুইক ট্রাঞ্জিশন। ভালো টার্ন নিতে পারায় সহজেই ক্লোজ কন্ট্রোলে প্রতিপক্ষের দুই একজন খেলোয়াড়কে হারাতে পারেন তিনি। ডায়াগনাল পাসে পজিশন সুইচ করতেও দারুণ পটু। সেই সঙ্গে ট্যাকলিংয়েও যথেষ্ট দক্ষতা দেখাতে পারেন।

বসুন্ধরার হয়ে কিউবা এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। তার পাশাপাশি জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির মোর্শেদ আলী। মোর্শেদ ডান উইঙ্গে খেলে থাকেন।

আগামী ১৪ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। ম্যাচটি মূলত ঘরের মাটে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি স্বরূপ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। এই দুই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ গত বুধবার দল ঘোষণা করেছিল।

২৭ সদস্যের দল ঘোষণার আগেই ৩০ অক্টোবর থেকে ক্যাম্প শুরু করেছেন হাভিয়ের ক্যাবরেরা। কিউবা ও মোর্শেদের আজ সেখানে যোগ দেওয়ার কথা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।