ঢাকাMonday , 28 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় উশুতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

BDKL DESK
July 28, 2025 10:00 pm
Link Copied!

১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার শেষ হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ১৬টি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপি সাতটি স্বর্ণ জিতে প্রথম রানার্সআপ ও তিনটি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে দিনাজপুর জেলা। একটি স্বর্ণপদক জিতে চতুর্থ স্থান লাভ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লী শাওপেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার এবং বিকেএসপিসহ মোট ২৮টি দলের প্রায় ৪১৮ জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিয়েছেন। বিশেষ আকর্ষণ হিসেবে স্বর্ণপদক বিজয়ী প্রত্যেককে অ্যাওয়ার্ড স্পন্সর প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।