ঢাকাFriday , 8 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

ছন্দে থাকা সেই মাহমুদউল্লাহ’য় মুগ্ধ এখন হাথুরুও

BDKL DESK
March 8, 2024 10:42 pm
Link Copied!

২০২৩ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান চন্ডিকা হাথুরুসিংহে। তারপরপরই মার্চে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে রান না পাওয়ায় মাহমুদউল্লাহ বিশ্রামের অজুহাতে দল থেকে বাদ পড়েন। যদিও তখনকার নির্বাচকরা বারবারই বলেছিলেন মাহমুদউল্লাহ তাদের চিন্তায় রয়েছেন। কিন্তু তারপরও মিস করেছিলেন ওয়ানডে ফরমেটে হওয়া এশিয়া কাপ। তার জায়গায় পরখ করে দেখা হয় আফিফ হোসেন, শামীম পাটোয়ারীর মতো তরুণ লোয়ার মিডল অর্ডার ক্রিকেটারদের। কিন্তু ব্যাট হাতে তারাও ছিলেন ব্যর্থ।
এরপর ছয় মাস পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ। এরপরই জায়গা করে নেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে। ব্যাটারদের ব্যর্থতায় ভরপুর বিশ্বকাপে তিনিই ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ধারাবাহিকতা ধরে রাখেন সদ্য সমাপ্ত দশম বিপিএল আসরেও। ফরচুন বরিশালের হয়ে ১৫ ম্যাচ খেলে ১৩৪.৬৫ স্ট্রাইক রেটে করেছেন ২৩৭ রান। যেখানে তার হাফসেঞ্চুরি রয়েছে ২টি। বিপিএলে পারফর্ম করার সময় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ অটোচয়েজ।

এরপরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ। দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সিলেটে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে করেন ৫৪ রান। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী। কিন্তু দুর্ভাগ্য ৩ রানে ম্যাচ হারে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে মাঠেই নামতে হয়নি। তার আগেই ম্যাচ জিতে নেয় টাইগাররা।

তাই তো ‘অঘোষিত ফাইনালে’ রূপ নেয়া তৃতীয় টি-টোয়েন্টির আগে আলোচনায় মাহমুদউল্লাহ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর ২০ ওভারের ক্রিকেটে ফেরা নিয়ে হাথুরুসিংহকে প্রশ্ন করলে তিনি বলেন, অনেক অভিজ্ঞতা নিয়েই সে খেলছে সেখানে। যেভাবে সে বিপিএল খেলেছে, আমি মনে করি সবাইকে দেখিয়েছে সে কতটা পরিণত। সে যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলছে। যখন আমি বিশ্বকাপে দেখলাম, সে খুব স্বাচ্ছন্দ্যেই খেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।