ঢাকাWednesday , 31 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চুরির শিকার ক্রিকেটার স্বর্ণা, খোয়ালেন আইফোনসহ অনেক কিছু

BDKL DESK
January 31, 2024 12:30 am
Link Copied!

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার স্বর্ণা আক্তারের (১৭) বাসা থেকে দুটি আইফোন ও ডলারসহ মোট সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে মো. আল-আমিন দেওয়ান আযান নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগের পর থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আহাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে ৩ হাজার ডলার, সাড়ে ৬ হাজার নগদ টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই এবং প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে।

ওসি বলেন, এ অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন স্বর্ণা। অভিযুক্ত মো. আল-আমিন অন্য নারী ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন।

মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা অভিযোগ করেছেন, অভিযুক্ত আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন মাঠে এসে স্বর্ণাকে বলেন, তোমার মোবাইল ফোন কোথায়?

স্বর্ণা বলেন, আমার ব্যাগে। এরপর ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি উঠান আল-আমিন। পরে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যান তিনি। এরপর ব্যাগ চেক করে স্বর্ণা দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা) এবং আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।
স্বর্ণা অভিযোগ করেন, তার অন্য রুমমেটের মোবাইল থেকে দুটি নম্বরে কল করলে ফোন বন্ধ পান। মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের মূল দরজা লক করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পান রুমের সব জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে।

স্বর্ণা আরও জানান, তার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে ৩ হাজার ডলার চুরি করে নিয়ে গেছে। আর তার রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই এবং প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করে নিয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।