ঢাকাWednesday , 23 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছরে সবচেয়ে বেশি ছক্কা বাংলাদেশের

BDKL DESK
July 23, 2025 10:56 pm
Link Copied!

টি-টোয়েন্টি সংস্করণে দ্রুত রান তোলার বড় মাধ্যমই ছক্কা। সেই ছক্কা মারাতেই সবচেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশের ব্যাটাররা। তবে সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম, পরভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারীরা জাতীয় দলে আসার পর সেই চিত্র বদলে গেছে।
ভয়ডরহীন ক্রিকেটে ছক্কা মারাতেও উন্নতির গ্রাফটা উপরের দিকে নিয়ে গেছে বাংলাদেশ। এতটাই যে টেস্ট খেলা দলগুলোর মধ্যে ২০২৫ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে বাংলাদেশই! এ বছর বাংলাদেশ খেলেছে ১১ টি-টোয়েন্টি ম্যাচ। তাতে ছক্কা হয়েছে ৯৭টি, অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় ৯টি করে ছক্কা এসেছে।

টেস্ট খেলা দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ছক্কা ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ডের ছক্কা ৭৩ আর পাকিস্তানের ৭২টি। টেস্ট খেলা দলগুলোর মধ্যে বাংলাদেশ এ বছর টি-টোয়েন্টিতে খেলেছে ১১টি, নিউজিল্যান্ড ১০টি, পাকিস্তান ১০টি আর ওয়েস্ট ইন্ডিজ ৬টি।

টেস্ট খেলা দলগুলোর মধ্যে নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ৮ ম্যাচে ২৪টি আর ভারতের অভিষেক শর্মা ৫ ম্যাচে ছক্কা মেরেছেন ২২টি। বাংলাদেশের তানজিদ হাসান তামিমের ছক্কা ১০ ম্যাচে ২১টি আর পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে ১০ ম্যাচে এসেছে ২০টি।

২০০৬ থেকে টি-টোয়েন্টি খেললেও বাংলাদেশ ইনিংসে ১০ বা এর বেশি ছক্কা প্রথমবার মেরেছিল ২০১৮ সালে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ১২ ছক্কা মেরেছিল বাংলাদেশ। এরপর আরও ৮ বার ইনিংসে ১০টির বেশি ছক্কা মেরেছে বাংলাদেশ, যার ৭টিই গত দুই বছরে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার হার যে নিয়মিতই বাড়ছে, সেটি স্পষ্ট এ বছরের পরিসংখ্যানেও। ২০২৫ সালে এখন পর্যন্ত ১১ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, এর মধ্যেই ম্যাচে ১০‍+ ছক্কা দেখা গেছে চারবার। আর ছক্কাসংখ্যার এই বৃদ্ধিতে বড় অবদান টি-টোয়েন্টি দলের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজের।

২৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩২ ছক্কা মেরে এখন টি-টোয়েন্টিতে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ৯ নম্বরে তানজিদের নাম, তার চেয়ে দুই ধাপ পেছনে থাকা পারভেজ ১৭ ম্যাচে মেরেছেন ২৫ ছক্কা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আর কারোরই ইনিংস–সংখ্যার চেয়ে ছক্কা বেশি নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।