ঢাকাMonday , 8 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

BDKL DESK
December 8, 2025 8:15 pm
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১২ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৮ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২১ ডিসেম্বর। যুব এশিয়া কাপের এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সোমবার (৮ ডিসেম্বর) সেই আসরের জন্য চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে।

ঘোষিত এই দলে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। এ ছাড়া সবশেষ পাকিস্তান সিরিজে খেলা দেবাশীষ সরকার দেবা বাদ পড়েছেন। তার পরিবর্তে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।

এশিয়া কাপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। আগামী ১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা অভিযান শুরু করবে তামিমরা। এরপর ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

বাংলাদেশ স্কোয়াড- আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই- রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।