ঢাকাThursday , 4 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চমক নোয়াখালীর

BDKL DESK
December 4, 2025 7:01 pm
Link Copied!

বিপিএল মাতাতে আসছেন মোহাম্মদ নবি। আসন্ন আসরে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন আফগান তারকা এই অলরাউন্ডার। বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি।

৪০ পেরোলেও এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একইভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন আফগান ক্রিকেটে মিস্টার প্রেসিডেন্ট খ্যাত নবি। ব্যাট হাতে মারকুটে শট, আর বল হাতে কিপটে বোলিং—সব মিলিয়ে নোয়াখালীর টেম্পারেচার বাড়াতে তিনি সত্যিই হতে পারেন ‘ট্রাম্প কার্ড’। আগেও ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে খেলেছেন এ তারকা। সর্বশেষ মাঠ কাঁপিয়েছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে।

এবারের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর, সিলেটে। আর শুরু থেকেই আলোচনায় নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে দলে পায় তারা। এরপর ৩০ নভেম্বরের নিলামে পাওয়া পাকিস্তানি ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলী স্কোয়াডকে আরও শাণিত করে।

সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন নবি। আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।