ঢাকাMonday , 29 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন তামিম

BDKL DESK
December 29, 2025 11:00 pm
Link Copied!

আজ নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৬ উইকেটের জয়ে দিনে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাট থেকে এসেছে ২৯ রান। এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তামিম।

ম্যাচের শুরু ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে নোয়াখালি। জবাবে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী।

২৯ রানের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তামিম। এই ছক্কার সাহায্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাঠে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তামিম।

চলতি বছর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দেশের মাঠে তামিমের ছক্কা ৪৮টি। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ৪৭টি ছক্কা মেরে এত দিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের।

রংপুরের জার্সিতে ২০১৭ সালের বিপিএলে মাত্র ১১ ইনিংসে ৪৭টি ছক্কা মেরেছিলেন গেইল। বিপিএলের এক আসরে এখনও সর্বোচ্চ ছক্কার রেকর্ড সেটি। তবে গেইলের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তামিম। গেইলকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে ২৪ ইনিংস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।