বিপিএলের গত আসরে যেসব খেলোয়াড় এবং কোচিং স্টাফদের বেতন বকেয়া আছে, সেগুলো নিজ দায়িত্বে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার (৯ আগস্ট) বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির পরিচালক ইফতেখার রহমান মিঠু।
নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম না নিলেও চিটাগং কিংসের কোচ শন টেইট এবং দুর্বার রাজশাহীর হোটেল ভাড়া পরিশোধের কথা জানিয়েছেন এই বোর্ড পরিচালক। বিসিবির কাছে আসা লিখিত যেসব অভিযোগ এসেছে সেসবের ভিত্তিতে এটা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের সঙ্গেও বিষয়টি মধ্যস্থতা করার প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
