ঢাকাWednesday , 1 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

খুলনা থেকে বিসিবি পরিচালক হচ্ছেন আব্দুর রাজ্জাক ও জুলফিকার

BDKL DESK
October 1, 2025 7:59 pm
Link Copied!

বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে চলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ ও খুলনা জেলা দলের সাবেক ক্রিকেটার জুলফিকার আলী জুলু।

বিসিবি নির্বাচনের জন্য রাজ্জাক মনোনয়ন নিয়েছিলেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার একমাত্র প্রতিনিধি হিসেবে। জুলু-ও জেলা ক্রীড়া সংস্থার একমাত্র প্রতিনিধি। বুধবার (১ অক্টোবর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এই দুই প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় দুজনই পরিচালক হতে চলেছেন।

আব্দুর রাজ্জাক রাজ ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন। এই সময়ে ১৩টি টেস্টে ২৮ উইকেট, ১৫৩টি ওডিআইতে ২০৭ উইকেট এবং ৩৪টি টি-টোয়েন্টিতে সংগ্রহ করেছেন ৪৩ উইকেট।

রাজ্জাক দীর্ঘদিন খুলনা বিভাগের হয়ে জাতীয় লিগেও খেলেছেন। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৩৪টি উইকেট নিয়েছেন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ। খেলা থেকে অবসরের পর চার বছর জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজ্জাক সবশেষ খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যও ছিলেন।

অন্যদিকে জুলফিকার আলী খান জুলু ১৯৮০’র দশকে খুলনা জেলা দলের ক্রিকেটার ছিলেন। খুলনা সাবেক ক্রিকেটারদের সংগঠন খুলনা এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। একই সঙ্গে তিনি খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।