ঢাকাTuesday , 30 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া

BDKL DESK
December 30, 2025 10:42 pm
Link Copied!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোকাহত পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গণেও।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীরভাবে শোক জানিয়েছে। বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সারা দেশের এই বিশাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। আমরা তার আত্মার চির শান্তি কামনা করি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক প্রকাশ করে জানিয়েছে, এদিন বাংলাদেশ তার অন্যতম প্রভাবশালী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছে। বাফুফে জানায়, বেগম খালেদা জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক নন, সাহস, স্থিতিস্থাপকতা ও নেতৃত্বের প্রতীক ছিলেন। তাঁর যাত্রা, তার সংগ্রাম, এবং তার দৃষ্টি একটি প্রজন্ম গঠন করেছে। জাতি তাকে সম্মান ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভীর সমবেদনা ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে। খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বাংলাদেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। তিনি লিখেছেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন। আমাদের সকলের শ্রদ্ধেয় আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জানান, এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।
খালেদা জিয়ার মৃত্যুতে মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোক মাধ্যমে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তাঁর শোক সন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাক্সক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ মনে রাখবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তামিম লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
শোক প্রকাশ করে মুশফিকুর রহিম লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা’লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি। সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এদিনকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। আরও শোক জানিয়েছে বিভিন্ন ফেডারেশন ও সংস্থা সমূহ : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ বক্সিং ফেডারেশন, মোহামেডান স্পোর্টং ক্লাব, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এন্ড কমিউনিটি, বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন, বাংলাদেশ আরচ্যারী ক্লাব এসোসিয়েশন, বাংলাদেশ উশু ফেডারেশন, বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ সুইমিং ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ খো খো ফেডারেশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ বেসবলÑসফটবল ফেডারেশন, বাংলাদেশ রাগবি ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন, বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ সুটিং স্পোর্টস ফেডারেশন, বাংলাদেশ চুকবল এসোশিয়েশন, বাংলাদেশ তাইকোয়ানডো ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।