ঢাকাSunday , 31 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

কাউকে এত তাড়াতাড়ি আকাশে তুলবেন না, আবার নামাবেন না: সালাহউদ্দীন

BDKL DESK
August 31, 2025 10:43 pm
Link Copied!

লম্বা সময় পর জাতীয় দলে ফিরে ব্যাটে–বলে উজ্জ্বল পারফরম্যান্স দেখালেন সাইফ হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বল হাতে নিয়েছেন ২ উইকেট, ব্যাট হাতে খেলেছেন ১৯ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস।

প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার এই দিনে আত্মবিশ্বাসী ছিলেন সাইফ। ম্যাচ শেষে তিনি জানান, এই প্রত্যাবর্তনের পেছনে বড় অবদান রয়েছে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের।

রোববার (৩১ আগস্ট) ঐচ্ছিক অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসে কোচ সালাহউদ্দীনও কথা বলেন সাইফের ফেরা নিয়ে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলবেন না। আবার কাউকে তাড়াতাড়ি নিচেও নামিয়ে ফেলবেন না।

ক্যারিয়ারের শুরুতে টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিতি পাওয়া সাইফ ছয় টেস্টে নামলেও কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি। টি-টোয়েন্টিতেও শুরুটা ভালো হয়নি, পাঁচ ম্যাচে তিনবার আউট হয়েছেন শূন্য রানে। তবে ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং অর্ডার ও বোলিং ভূমিকা বদলে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন তিনি।

সালাহউদ্দীনের মতে, সাইফের ফিরে আসার পেছনে মূল ভূমিকা রেখেছে তার শক্ত মানসিকতা ও ধৈর্য, যেকোনো মানুষ পিছিয়ে গেলে সবাই আর ফিরে আসতে পারে না। সাইফ কিন্তু টেস্ট ক্রিকেটারের তকমা থেকে বেরিয়ে এসে নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে। এই দৃঢ়তা সবার মধ্যে থাকে না। সে চার বছর ধরে ধৈর্য দেখিয়েছে, সেই পরিশ্রমের ফলই এখন পাচ্ছে।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আগামীকাল অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।