ঢাকাMonday , 4 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

BDKL DESK
August 4, 2025 10:27 pm
Link Copied!

আসন্ন এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সফরের পর থেকে টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়া সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে এশিয়া কাপের প্রাথমিক দলে। এছাড়া টি-টোয়েন্টি সেটআপে ফিরেছেন পেসার নাহিদ রানাও।
প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট মিরপুর ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন। ১০ আগস্টের মধ্যে ঢাকায় আসার কথা জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের। তাদের স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট।
২০ আগস্ট বাংলাদেশ দল চলে যাবে সিলেটে। পাঁচ-ছয় দিনের অনুশীলন শেষে সিলেটেই আগস্টের শেষ সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখান থেকে ফিরে ৬ বা ৭ সেপ্টেম্বর বাংলাদেশ চলে যাবে আরব আমিরাতে। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, আবুধাবিতে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :  লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।