ঢাকাMonday , 10 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

BDKL DESK
November 10, 2025 2:17 pm
Link Copied!

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ পর্বে বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১০ নভেম্বর) ব্যাংককে অনুষ্ঠিত ড্রয়ে আফঈদা খন্দকার, মোসাম্মত সাগরিকাদের ‘এ’ গ্রুপে পড়েছে ভিয়েতনাম, শক্তিশালী চীন এবং স্বাগতিক থাইল্যান্ড। ফিফা উইমেনস র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য নকআউট পর্বে যাওয়ার পথটা বেশ চ্যালেঞ্জিং হবে।

ফিফা উইমেনস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪। তাদের প্রথম প্রতিপক্ষ ভিয়েতনাম (৩৭), যারা বাংলাদেশ থেকে ৬৭ ধাপ এগিয়ে। এরপর গ্রুপে যোগ হয় ২০০৬ সালের এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন চীন (১৬)। স্বাগতিক থাইল্যান্ডও (৫৩) এই গ্রুপে রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সিনিয়র জাতীয় নারী ফুটবল দল থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলে বড় ব্যবধানে হেরেছিল।

২০২৬ সালের এপ্রিলে থাইল্যান্ডে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা চারটি দল আগামী বছর সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে। বাংলাদেশ গত আগস্টে বাছাইপর্বে দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুরের গ্রুপে রানার্সআপ হয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছিল।

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপিং
গ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
গ্রুপ বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।
গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চায়নিজ তাইপে ও ভারত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।