ঢাকাThursday , 13 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে মনির ব্রোঞ্জ জয়

BDKL DESK
November 13, 2025 6:00 pm
Link Copied!

তীরন্দাজি মঞ্চে দারুণ সাফল্য এনে দিলেন বাংলাদেশের কুলসুম আক্তার মনি। তীর ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড নারী এককে তিনি জিতেছেন ব্রোঞ্জ পদক। চলমান আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। এর আগে কম্পাউন্ড মিশ্র ইভেন্টে রৌপ্য জিতেছিল বাংলাদেশ দল।

একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মনি। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার বিপক্ষে লড়াই জমে উঠেছিল দারুণ উত্তেজনাপূর্ণ হয়ে। পাঁচ সেটের মধ্যে চার সেটেই স্কোর সমান থাকে। কিন্তু তৃতীয় সেটে মাত্র এক পয়েন্টের ব্যবধানে (২৯-৩০) পিছিয়ে পড়েন মনি। সেই এক পয়েন্টই শেষ পর্যন্ত তার ফাইনালে ওঠার পথ আটকে দেয়। ১৪৬-১৪৫ স্কোরে হেরে সেমিফাইনালেই থামতে হয় তাকে।

তবে হতাশায় ডুবে না গিয়ে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন মনি। প্রতিপক্ষ ছিলেন চাইনিজ তাইপের চেন সি। শুরুটা ভালো হয়নি, প্রথম সেটে ২৯-৩০ এ পিছিয়ে যান তিনি। দ্বিতীয় ও তৃতীয় সেটে স্কোর সমান হলেও চতুর্থ সেটে আবারও এক পয়েন্টে (২৮-২৯) পিছিয়ে পড়েন। শেষ সেটে জয় পেতে দরকার ছিল নিখুঁত শট, আর মনি সেটাই করেন। ৩০ এর মধ্যে ৩০ পয়েন্ট তুলে নেন নিখুঁতভাবে। প্রতিপক্ষ চেন পান ২৭ পয়েন্ট। ফলে ১৪৬–১৪৫ স্কোরে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন মনি।

এই সাফল্যের মাধ্যমে এশিয়ান আর্চারির মঞ্চে বাংলাদেশের মেয়েদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়। একক ইভেন্টে একমাত্র প্রতিনিধি হয়েও দেশকে পদক এনে মনির এই অর্জন এখন আরচারি ভক্তদের গর্বের নাম হয়ে উঠেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।