ঢাকাWednesday , 26 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবার শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

BDKL DESK
November 26, 2025 7:36 pm
Link Copied!

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেলো বাংলাদেশ। চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে বুধবার (২৬ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জোড়া গোল করেছেন নাজমুল হুদা ফয়সাল। একটি করে গোল করেছেন ইকরামুল, মোহাম্মদ মানিক ও বয়েজিদ বোস্তামি।

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের শুরুটা হয় স্বপ্নের মতো। নিজেদের প্রথম ম্যাচেই তিমুর লেস্তেকে ৫-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের দল। পরের ম্যাচে ব্রুনাইকে উড়িয়ে দেয় ৮-০ গোলে। এবার নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশ, শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

এ দিন ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। গোল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ২৪তম মিনিটে ইকরামুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তার পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মানিক। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। রিফাত কাজীর বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান ফয়সাল। যোগ করা সময়ে আবার জালের দেখা পান তিনি। আর ফয়সালের দ্বিতীয় গোলের আগে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন বায়েজিদ।

বাছাইয়ে এখন পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। ‎আগামী শুক্রবার (২৮ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।