ঢাকাThursday , 4 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবার কন্যা সন্তানের বাবা হলেন মিরাজ

BDKL DESK
September 4, 2025 8:36 pm
Link Copied!

জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন। এবার তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কন্যার বাবা হওয়ার খবরটি দিয়েছেন মিরাজ। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি ও মিরাজের ঘরে আসে পুত্র সন্তান। প্রায় পাঁচ বছর পর এবার মিরাজ হলেন কন্যার বাবা।

আসন্ন এশিয়া কাপ সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন মিরাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।