ঢাকাSaturday , 13 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবারের বিপিএলে অলরাউন্ডার-ম্যাচ উইনারের দিকে চোখ বাশারের

BDKL DESK
January 13, 2024 6:18 pm
Link Copied!

বাংলাদেশের ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএলের রয়েছে একটা অন্যরকম গুরুত্ব। কারণ ৫০ ওভার আর টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন ক্রিকেটার খুঁজে বের করার শ্রেষ্ঠ ক্ষেত্রই ওই দুই আসর।
এবছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্বাচকরা কিছু ব্যাকআপ পারফরমারের সন্ধানে আছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, যেহেতু এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ আছে, তাই ব্যাকআপ পারফরমার দরকার।

আর অন্যতম নির্বাচক হাবিবুল বাশার জানালেন, তারা আসলে কিছু পজিশনে নতুন পারফরমারের খোঁজে। আজ দুপুরে বিএসজেএ মিডিয়া ক্রিকেটের ড্র অনুষ্ঠানে কথা বলতে গিয়ে চলে আসে জাতীয় দল প্রসঙ্গ।

বাশারের বিশ্বাস, তাওহিদ হৃদয়ের মত তরুণরা বিপিএলে একটু ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাবেন। তিনি বলেন, ‘আশা করি, তারা একটু উপরের দিকে ব্যাটিং করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি তাদের একটু উপরের দিকে ব্যাটিং দেবে। বেশি সময় ধরে ব্যাটিং করা দরকার। ১০ ওভার পর ব্যাটিং করতে এসে খুব একটা সময় থাকে না।’

বাশারের অনুভব, ‘গত বছর বিপিএলে ভালো করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আমাদের টি-টোয়েন্টি দলও বেশ ভালো খেলেছে।’

তারপরও বাশার মনে করেন, এখনো কিছু জায়গা খালি আছে। সেগুলো পূরণ করা বাকি আছে। সে জায়গাগুলো কী? বাশারের ব্যাখ্যা, ‘মিডল অর্ডারে বড় ইনিংস খেলার পারফরমারের কমতি পরিষ্কার। এমনকি ওপেনিংয়েও আমাদের এমন কোনো ব্যাটার নেই যে প্রত্যাশা অনুযায়ী বড় স্কোর করতে পারে।’

এর বাইরে একজন অলরাউন্ডার আর একজন ম্যাচ উইনিং বোলারের সন্ধানে নির্বাচকরা। তাই বাশারের মুখে এমন কথা, ‘আমরা একজন অলরাউন্ডার খুঁজছি। আমরা চাচ্ছি ম্যাচ উইনিং বোলার। কিছু জায়গা নিয়ে এখনো কাজ করার আছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।