ঢাকাSaturday , 9 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

এনসিএল থেকে বাদ পড়ল ঢাকা মেট্রো, যুক্ত হলো নতুন বিভাগ

BDKL DESK
August 9, 2025 10:21 pm
Link Copied!

গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্ট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। এরপর ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।
শনিবার (৯ আগস্ট) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বোর্ড মিটিং। যেখানে জানা গেছে আসন্ন এনসিএল টি-টোয়েন্টির পরে চারদিনের এনসিএলে থাকছে না ঢাকা মেট্রো দল। নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে ময়মনসিংহ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

এনসিএলের চারদিনের টুর্নামেন্টে সুযোগ হলেও আপাতত এই বছর এনসিএল টি-টোয়েন্টিতে ময়মনসিংহের খেলা হচ্ছে না। তবে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন আগামী মৌসুম থেকে এনসিএল টি-টোয়েন্টিতেও খেলবে ময়মনসিংহ। পরে আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এখন ঢাকা মেট্রো দল হয়ে গিয়েছে পরে ময়মনসিংহ টেক অভার করবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।