ঢাকাTuesday , 16 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইতিহাস গড়ে ১৮ কোটি রুপিতে লঙ্কান পেসারকে দলে নিল কলকাতা

BDKL DESK
December 16, 2025 9:29 pm
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের জন্য নিজেদের বোলিং বিভাগকে শক্তিশালী করতে বড় চমক দেখাল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ডেথ ওভারের বোলিং দুর্বলতা কাটাতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিলামের টেবিল থেকে শ্রীলঙ্কান গতি তারকা মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপির রেকর্ড মূল্যে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল।
পাথিরানার এই আকাশচুম্বী দাম আইপিএল ইতিহাসে যেকোনো লঙ্কান ক্রিকেটারের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মাধ্যমে তিনি নিজের দেশেরই ওয়ানিন্দু হাসারাঙ্গার পূর্বের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।

গত মৌসুমে কেকেআরের শিরোপা যাত্রায় অন্যতম বড় দুশ্চিন্তার কারণ ছিল শেষ ওভারগুলোর বোলিং। একজন বিশ্বস্ত ‘ফিনিশার’ বোলারের অভাব মেটাতে কেকেআর ম্যানেজমেন্ট শুরু থেকেই একজন গতির ঝড় তোলা পেসারের সন্ধানে ছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা ছিল, পাথিরানার বিশেষ বোলিং অ্যাকশন এবং নিখুঁত ইয়র্কার দেয়ার ক্ষমতা কলকাতার জন্য সেরা সমাধান হতে পারে। নিলামে সেই ধারণাই সত্যি প্রমাণিত হলো।

নিলামের শুরু থেকেই পাথিরানাকে পেতে লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। দুই দলের মধ্যে দীর্ঘ দর কষাকষি এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে লখনউকে পেছনে ফেলে ১৮ কোটি রুপিতে এই তরুণ পেসারকে ছিনিয়ে নেয় কেকেআর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।