ঢাকাMonday , 4 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আর্জেন্টিনার ক্লাবের বিরুদ্ধে ফিফায় জামালের অভিযোগ

BDKL DESK
March 4, 2024 10:21 pm
Link Copied!

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্লাব ছাড়ার সঙ্গে বিতর্ক জড়িয়ে থাকছে। সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র ছাড়ার সময়ও সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
এবার আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়ো ছেড়ে আবাহনীতে আসছেন জামাল। তার আগে আর্জেন্টিনার ক্লাবের বিরুদ্ধে পাওনা টাকা চেয়ে ফিফায় অভিযোগ করেছেন তিনি।

সোল দে মায়োর সঙ্গে মাসিক সাড়ে ১২ হাজার ডলার বেতনে চুক্তি করেছিলেন জামাল। তার অভিযোগ এক মাসেরও বেতন পাননি তিনি। শুধুমাত্র আর্জেন্টিনায় থাকা এবং খাবারের অর্থ যোগান দিয়েছে ক্লাবটি। যে কারণে ফিফায় অভিযোগ করেন জামাল। এরই প্রেক্ষিতে সোল দে মায়োকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ফিফা।

ক্লাবটি থেকে বেতন না পাওয়ায় ফিফায় অভিযোগ করার ব্যাপার জামাল বলেছেন, ‘হ্যাঁ, বেতন না পেয়ে আমি অভিযোগ করেছি। ‘

সোল দে মায়োর সঙ্গে দেড় বছরের চুক্তি ছিল বাংলাদেশ অধিনায়কের। কিন্তু ছয় মাস না পেরোতেই চুক্তি ভঙ্গ করে বাংলাদেশের ক্লাব আবাহনীতে নাম লিখিয়েছেন এই মিডফিল্ডার। যদিও এখনও আর্জেন্টিনার ক্লাব থেকে ছাড়পত্র পাননি জামাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।