ঢাকাSunday , 7 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ

BDKL DESK
December 7, 2025 7:46 pm
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে দারুণ শুরু করেছেন মোস্তাফিজুর রহমান। তার দল দুবাই ক্যাপিটালস না জিতলেও বল হাতে ২ উইকেট শিকার করেছেন তিনি।

গতকাল (৬ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে অভিষেক হয় মোস্তাফিজের। সেই ম্যাচে গালফ জায়ান্টের বিপক্ষে ২৬ রান খরচায় ২ উইকেট নেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। ফিল্ডিংয়ে নিয়েছেন দুটি ক্যাচ।

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাটিং করে ১৬০ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দুবাই ক্যাপিটালস। সেই রান গালফ জায়ান্টস তাড়া করে নিয়েছে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে।

অভিষেকে খেলতে নেমেই প্রথম বলে উইকেট পেয়েছেন মোস্তাফিজ। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ফেরেন তার বলে। তিনি ওপেনিংয়ে নেমেছিলেন গালফের হয়ে। সেই ওভারে ১১ রান খরচ করেন তিনি।

পাওয়া প্লের শেষ ওভারে বোলিং করতে এসে সুযোগ তৈরি করেন উইকেটের। ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু সেটি নিতে পারেননি ডেভিড উইলি। মিস করে বানিয়ে দেন চার। সেই ওভার দেন ১০ রান। আর সেই ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

১২তম ওভারে আবারও বল হাতে এসে উইকেট নেন মোস্তাফিজ। কেবলমাত্র ২ রান খরচ করেই আউট করেন অর্ধশতক হাঁকানো পাতুম নিশাঙ্ককেট। ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া এই বাঁহাতি পেসার শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান।

মোস্তাফিজের বোলিং কোটা শেষ হওয়ার পর গালফের দরকার ছিল ২৪ বলে ২৯। সেই সমীকরণ মেলাতো কষ্ট হয়নি গালফের। নিশাঙ্কা ৩১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।