ঢাকাFriday , 30 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমিনুল ইসলামের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন: বিসিবি

BDKL DESK
January 30, 2026 10:44 pm
Link Copied!

বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্তের খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি বোর্ডের নজরে এসেছে বলে আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিসিবি।

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল আমিনুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছেন—এমন দাবিকে ভিত্তিহীন ও মনগড়া বলে উল্লেখ করেছে বিসিবি। লিখিত বক্তব্যে অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আমি বিসিবি সভাপতি আমিনুলের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি, এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।’

এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এসব কার্যক্রম বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ন করা এবং বোর্ড ও দেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা বলে মনে করে বোর্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট পেজ এবং এই মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগও নিয়েছে তারা। এর অংশ হিসেবে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলোয়াড় বা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত যেকোনো ধরনের কুৎসা ও ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।