ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ বুধবার হারারেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। সানজিদ মজুমদারের দারুণ বোলিংয়ে ১৪৭ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে বাংলাদেশও পড়েছিল বিপদে। তবে ষষ্ঠ উইকেটে সামিউন বশির ও এমডি আব্দুল্লাহর ৮০ রানের জুটিতে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ ম্যাচটি জিতেছে ২০.৩ ওভার হাতে রেখে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুই দলই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে। ত্রিদেশীয় সিরিজে আগের দেখায় বাংলাদেশ হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। তার আগে অবশ্য জিতেছিল বাংলাদেশই।
বল হাতে ৮ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন সানজিদ মজুমদার। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন বান্ডিল এমবাথা। এছাড়া ৩৩ রানের ইনিংস খেলেন পল জেমস।
২৮ বছর বয়সে ফুটবল ছেড়ে হয়ে গেছেন ভ্যাকুয়াম ক্লিনার বিক্রেতা২৮ বছর বয়সে ফুটবল ছেড়ে হয়ে গেছেন ভ্যাকুয়াম ক্লিনার বিক্রেতা
জবাব দিতে নেমে বাংলাদেশের জাওয়াদ আবরার (৩), আজিজুল হাকিম তামিম (৭), রিজান হোসান (১), কালাম সিদ্দিকি (৬) আউট হন এক অঙ্কের ঘরে রান করে। তখন একপ্রান্ত আগলে রেখে ৪৭ বলে ৪৩ রান করেন রিফাত বেগ। তার ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। তিনিও ফিরলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬৮ রানে ৫ উইকেট।
তবে এরপর আর কোন বিপদ ঘটতে দেননি সামিউন বশির ও আব্দুল্লাহ। বশির ৩৪ বলে ফিফটি পূরণ করেন। আব্দুল্লাহ অপরাজিত থাকেন ২০ রানে। সামিউন ৬ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
