ঢাকাThursday , 29 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আবারও ফাইনালে চ্যাম্পিয়ন মেরিনার্স

BDKL DESK
February 29, 2024 9:18 pm
Link Copied!

মেরিনার্স ও উষা ক্রীড়াঙ্গনে পরিচিতি হকি ক্লাব হিসেবেই। দুই হকি ক্লাবের লড়াইয়ে ক্লাব কাপের সেমিফাইনালে জয়ী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস৷ পুরান ঢাকার উষাকে ৮-৪ গোলে হারিয়েছে মেরিনার্স। ২ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ আবাহনী অথবা মোহামেডান।

গত লিগে সর্বোচ্চ গোলদাতা সোহানুর রহমান সবুজ আজ সেমিফাইনালে চার গোল করেছেন। মাঈনুল ইসলাম কৌশিক ২টি এবং মিথিলেষ ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি সমান একটি করে গোল করেন। ঊষার পক্ষে দলটির পাকিস্তানের খেলোয়াড় মোহাম্মদ শারিক হ্যাটট্রিক করেও দলের বড় পরাজয় ঠেকাতে পারেননি। বিজিত দলের অপর গোলটি করেন আরশাদ হোসেন।

ঘরোয়া হকিতে বড় ম্যাচ মানেই এক ঘন্টার ম্যাচ তিন ঘণ্টা। আজকের ম্যাচের দৈর্ঘ্য বড় হলেও অবশ্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই দলই কয়েকবার রিভিউ নেয়ায় খেলার সময় বেড়েছে।

খেলার তৃতীয় মিনিটে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-০)। নবম মিনিটে মিথিলেষের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)। দ্বিতীয় কোয়ার্টারের ২৭ মিনিটে আবারো পেনাল্টি কর্নার আদায় করে নেয় মেরিনার্স। গোল করেন সবুজ (৩-০)।

বিরতি থেকে ফিরে খেলার তৃতীয় কোয়ার্টারের ৩২ মিনিটে মাঈনুল ইসলাম কৌশিকের ফিল্ড গোলে ব্যবধান ৪-০ তে নিয়ে যায় মেরিনার্স। ৩৭ মিনিটে আবারো গোলের আনন্দ মেরিনার্সের। এবার ফিল্ড গোলে দলের ব্যবধান আরো বাড়িয়ে নেন দলটির অধিনায়ক ফজলে হোসেন রাব্বি (৫-০)। ৪৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক এবং দলকে ষষ্ঠ গোল এনে দেন সোহানুর রহমান সবুজ (৬-০)।

তৃতীয় কোয়ার্টারে খেলায় ফেরার চেষ্টা করে উষা৷ ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার এবং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৬-২ এ নামিয়ে আনেন ঊষার বিদেশি খেলোয়াড় মোহাম্মদ শারিক। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ৫০ মিনিটে গিয়ে আবারো ঊষার গোল। ফিল্ড গোল করে ব্যবধান ৬-৩ করেন আরশাদ হোসেন। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন মেরিনার্সের সবুজ (৭-৩)। ৫৭ মিনিটে কৌশিকের ফিল্ড গোলে ব্যবধান ৮-৩ গোলের হয়। এরপর ৫৮ মিনিটে ঊষার হয়ে সবশেষ গোলটি করেন মোহাম্মদ শারিক। এই গোলের মাধ্যমে হ্যাটট্রিকপূর্ণ হয় শারিকের। তবে ব্যবধান ৮-৪ গোলে দাঁড়ায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।