ঢাকাWednesday , 1 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফগান সিরিজের আগে সুখবর পেলেন একাধিক টাইগার ক্রিকেটার

BDKL DESK
October 1, 2025 8:38 pm
Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এলো সুসংবাদ। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে একাধিক টাইগার ক্রিকেটার বড় অগ্রগতি অর্জন করেছেন।
টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সাইফ হাসান ৪৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৬তম স্থানে। তার রেটিং এখন ৫৫৫। গত সপ্তাহেই তিনি ১৩৩ ধাপ উন্নতি করেছিলেন। অন্যদিকে বোলারদের তালিকায় লেগ-স্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২০তম স্থানে পৌঁছেছেন (রেটিং ৬১৮)। পেসার তাসকিন আহমেদও এক ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে।

তবে পিছিয়ে গেছেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার। ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে না পারা অধিনায়ক লিটন দাস তিন ধাপ পিছিয়ে এখন ৪৩তম স্থানে। আর মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে বোলারদের তালিকায় নেমেছেন ১১তম স্থানে।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ ইনিংস খেলে তিনি ৯৩১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন, যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯)।

বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন। কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে এখন ১২তম, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ১২ ধাপ উন্নতি করে যৌথভাবে ১৩তম এবং বাংলাদেশের রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে অবস্থান করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।