ঢাকাSaturday , 8 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার পিতা-পুত্রের একসঙ্গে অভিষেক

BDKL DESK
November 8, 2025 4:03 pm
Link Copied!

প্রায় দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচে কখনও বাবা-ছেলেকে একসাথে খেলতে দেখা যায়নি। এবার সেই অনন্য এই রেকর্ডের জন্ম দিলো এশিয়ার দেশ তিমুর-লেস্তে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেই রেকর্ডবুকে নাম তুলল আইসিসির সহযোগী দেশটি।

গত ৬ নভেম্বর বিশ্বের ১১১তম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছে তিমুর-লেস্তে। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়েন ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার ১৮ বছরের ছেলে ইয়াহিয়া সুহাইল।

নিজেদের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় ম্যাচটি তিমুর অবশ্য স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে। ম্যাচে তিমুর শুরুতে ব্যাট করে ১৯ ওভারে মাত্র ৬১ রান করে অলআউট হয়ে যায়। পরে কোনো উইকেট না হারিয়ে ৪ ওভারেই ম্যাচ জিতে নেয় ইন্দোনেশিয়া।

ম্যাচে তিন নম্বরে নেমে ১৫ বলে এক ছক্কায় তিমুর পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন ৫০ বছর বয়সী সাত্তার। আর পাঁচ নম্বরে নেমে ৬ বলে ১ রান করে রান আউট হন তার ছেলে ইয়াহিয়া। ম্যাচে তাদের জুটি হয়েছিল নয় বলের। পিতা-পুত্র মিলে যোগ করতে পেরেছিলেন মাত্র ২ রান।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম ঘটনা হলেও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে একই সাথে মা-মেয়ের খেলার নজির আছে। চলতি বছর সুইজারল্যান্ডের হয়ে ৬টি আর্ন্তজাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৪৫ বছর বয়সী মেটি ফার্নান্দেজ ও তার ১৭ বছর বয়সী কন্যা নাইনা মেটি সাজু।

ঘরোয়া ক্রিকেটে পিতা-পুত্র প্রথমবার একসঙ্গে খেলেছেন এক যুগ আগে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দ্রপল এবং তার ছেলে ত্যাগনারায়ন চন্দ্রপল একসঙ্গে ১১টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০১৪ সালে পিতার নেতৃত্বে খেলেছেন ত্যাগনারায়ন।

আফগান ক্রিকেটের প্রথম তারকা মোহাম্মদ নবীও তার ছেলে হাসান ঈশাখিলের সঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ১৯ বছর বয়সী ঈশাখিল এরই মধ্যে চারটি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে দুটি সেঞ্চুরি পেয়ে গেছেন। ৫ ম্যাচের লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি করে সেঞ্চুরি ও ফিফটি আছে তার। টি-২০’র ব্যাটিংও খারাপ নয় তার।

তার স্বপ্ন ছেলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। ৪১ বছরের মোহাম্মদ নবীর ওই স্বপ্ন পূরণ হবে কিনা বলা কঠিন। তবে তিমুর লেস্তের পিত্রা-পুত্র সোহাইল সাত্তার ও ইয়াহইয়া সোহাইল একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কীর্তি গড়লেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।