ঢাকাSaturday , 24 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আট দলের নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির

BDKL DESK
January 24, 2026 3:38 pm
Link Copied!

সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আট দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে আট দল অংশ নেয়নি, তাদের নিয়েই হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।
শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি, ফরম্যাট সব জানিয়েছে বিসিবি। ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে প্রতি দল একবার করে মুখোমুখি হবে। কোনো সেমিফাইনাল হবে না। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে ফাইনালের মাধ্যমে নিষ্পত্তি হবে শিরোপা।

সিসিডিএম চ্যালেঞ্জ কাপের প্রতি দলে থাকবে ১৫ ক্রিকেটার ও একজন স্ট্যান্ডবাই ক্রিকেটার। একজন করে ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও টিম বয় থাকবেন। পিকেএসপির ১ ও ২ নম্বর মাঠ, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি), পূর্বাচলের ৩০০ ফিটের ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ—এই ছয় ভেন্যুতে হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।

এ‍+, এ, বি, সি—এই চার গ্রেডে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে। সিসিডিএম নির্ধারিত বয়সভিত্তিক কমিটির নির্বাচকেরা ক্রিকেটারদের গ্রেডিং ঠিক করেছেন। আজ দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের নিয়ে অনুষ্ঠান হবে।

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণ করা আট দল হল- দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।