ঢাকাWednesday , 6 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আঙুলে রক্ত ঝরলেও সেলাই লাগেনি নাঈমের

BDKL DESK
December 6, 2023 12:30 am
Link Copied!

ঢাকা টেস্ট শুরুর আগে শেষ প্র্যাকটিস সেশনে হাতের আঙুলে ব্যথা পেলেন অফস্পিনার নাঈম হাসান। মঙ্গলবার সকালে শেরে বাংলা স্টেডিয়ামের পাশে ইনডোর কমপ্লেক্সে ব্যাটিং করার সময় ডান হাতের তর্জনীতে বল লেগে কেটে গেছে। রক্তও বেরিয়েছে। তাৎক্ষণিকভাবে নেটে ব্যাটিং বাদ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান টাইগার অফস্পিনার।

নাঈমের চোট কতটা গুরুতর? যেহেতু রক্ত ঝরেছে, তাই তাৎক্ষণিকভাবে মনে হচ্ছিল, ডান হাতের তর্জনীতে সেলাই লাগতে পারে। আর টেস্টের ২৪ ঘণ্টা আগে সেলাই দেওয়ার অর্থ, তার কাল বুধবার দ্বিতীয় টেস্ট খেলতে না পারা।

তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কথা শুনে মনে হলো, নাঈমের আঘাত বা চোট গুরুতর নয়। কারণ তার আঙুলে সেলাই লাগেনি।

নাঈমের চোটের বিষয়ে দেবাশীষ চৌধুরী জানান, ‘আমরা কিছুই জানিনা। বিসিবির চিকিৎসা কমিটির কাছে নাঈমের ডান হাতের তর্জনীতে ব্যথা পাওয়ার কোনো খবর নেই। টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের কিছুই জানানো হয়নি। আমাদের যেহেতু জানানো হয়নি, তাই ধরেই নেয়া যায় নাঈমের তেমন কিছুই হয়নি।’
বিসিবির প্রধান চিকিৎসক যোগ করেন, ‘যদি তার হাতে ব্যান্ডেজ কিংব সেলাই লাগতো , তাহলে অবশ্যই টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের জানানো হতো। সেলাই দেয়ার প্রয়োজন পড়লেও আমাদের কাছেই নিয়ে আসা হতো। তাই আমার ধারণা, নাঈমের চোট গুরুতর না। আর সেলাইও দিতে হয়নি। তার মানে এ অফস্পিনারের কাল খেলা নিয়ে কোনো সংশয় নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।