ঢাকাTuesday , 16 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএল নিলামে অবিক্রিত তাসকিন

BDKL DESK
December 16, 2025 9:30 pm
Link Copied!

এবারের আইপিএলের মিনি নিলামে ৩৫০জন ক্রিকেটারের মধ্যে ছিলেন বাংলাদেশের ৭জন ক্রিকেটার। এর মধ্যে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিলো কলকাতা নাইট রাইডার্স। বাকি ৬জন ক্রিকেটার হলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।

মোস্তাফিজুর রহমানের পর নিলামের অ্যাক্সেলারেটেড রাউন্ডে নাম ওঠে তাসকিন আহমেদেরও। তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি; কিন্তু ১০ ফ্রাঞ্চাইজির কোনো দলই তাসকিনের ব্যাপারে কোনো আগ্রহই দেখায়নি।

মোস্তাফিজ এবং তাসকিন ছাড়া বাকি ৫ ক্রিকেটারের নাম এখনও ওঠেনি। আইপিএলে বাংলাদেশ থেকে নিয়মিত অংশগ্রহণ করা সাকিব আল হাসাননের নাম প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।