সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে রওনা হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আইএল টি-টোয়েন্টি এরই মধ্যে শুরু হয়ে গেছেন। মোস্তাফিজ খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্য উড়াল দেয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন মোস্তাফিজ। সেখানে ফিজ লেখেন, ‘আইএলটি-২০ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সাথে যোগ দিতে তর সইছে না।’
মোস্তাফিজের আগেই টুর্নামেন্টে যোগ দিয়েছেন বাকি দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিব এমআই এমিরেটস ও তাসকিন খেলছেন শারজা ওয়ারিয়র্জে।
দুবাই ক্যাপিটালস মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। পরবর্তীতে অবশ্য এই পেসারকে ছেড়ে দেয় তারা। পরবর্তীতে বদলি হিসেবে আবার এই তারকা পেসারকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।
আইএলটি-২০তে প্রথমবার খেলবেন মোস্তাফিজ। এর আগে অবশ্য আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। টুর্নামেন্টে এরইমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে দুবাই ক্যাপিটালস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
