ঢাকাWednesday , 30 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় গেলেন বিসিবি সভাপতি

BDKL DESK
July 30, 2025 11:14 pm
Link Copied!

সপ্তাহ ছয়েক আগে ফারুক আহমেদের জায়গায় বিসিবির সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছেন তিনি। যার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে পারিবারিক প্রয়োজনে হঠাৎ অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ছুটে গেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানব্ন্দর থেকে দুপুর দেড়টার ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশত্যাগ করেন আমিনুল ইসলাম বুলবুল। প্রয়োজনীয় কাজ শেষ করে আগামী ১৭ আগস্টে আবার দেশে ফিরবেন বিসিবির অন্তর্বর্তীকালীন এই সভাপতি। বোর্ডের একটি সূত্র চ্যানেল 24 অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুলবুলের পরিবার আগে থেকেই অস্ট্রেলিয়াতে আছেন। সেখানে তার দুই ছেলে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশটিতে পড়াশোনা করছেন। আর তার স্ত্রী সেখানে কাটাচ্ছেন কর্মজীবন। সর্বশেষ ঈদুল আজহার পর আর পরিবারের কাছে যাননি বুলবুল৷ বিসিবির দায়িত্ব গ্রহণের আগে আইসিসির গুরুত্বপূর্ণ পদ গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করতেন বুলবুল। ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদেও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।