ঢাকাThursday , 7 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে কঠিন গ্রুপে বাংলাদেশ

BDKL DESK
August 7, 2025 10:41 pm
Link Copied!

গতকালই অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে শক্তিশালী লাওসকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এরই মধ্যে হয়ে গেল আরেক বাছাই পর্বের ড্র। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের ড্র।
২৭ দলের এই বাছাই পর্বে দলগুলোকে আট গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপ পর্যন্ত প্রতিটি গ্রুপে চারটি করে দল রাখা হয়েছে। ‘ডি’ গ্রুপ থেকে এইচ গ্রুপ পর্যন্ত গ্রুপগুলোয় তিনটি করে দল।

বাছাই পর্বে বাংলাদেশ আছে সবশেষ গ্রুপে, অর্থাৎ ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপের বাকি দুই দল চাইনিজ তাইপে ও জর্ডান। এই গ্রুপের স্বাগতিক দেশ জর্ডান। ফলে বাংলাদেশ দলকে জর্ডান সফরে গিয়ে বাছাই পর্বের ম্যাচগুলো খেলতে হবে। এর আগে গত মে মাসে নারী জাতীয় দল দেশটিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল।

আগামী ১৩ অক্টোবর আটটি দেশের আট ভেন্যুতে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের এই বাছাই পর্ব শুরু হবে। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন জায়গা পাবে আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনে অনুষ্ঠিতব্য মূল আসরে।

বাছাই পর্বের ড্রয়ে ২০১৭, ২০১৯ ও ২০২৪ আসরের পারফরম্যান্স অনুযায়ী পট সাজিয়েছে এএফসি। ২০১৭ ও ২০১৯ সালে টানা দুইবার মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। যে কারণে এবারের ড্র’য়ে বাংলাদেশ এক নম্বর পটে ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।